1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

সিদ্ধিরগঞ্জে এক পোশাক শ্রমিককে অপহরণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (৮ মে) সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরী বাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত শ্রমিক মো. সুমনকে (২৫) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চৌধুরী বাড়ির আ. মান্নানের ছেলে মো. তুষার (২৪) ও গাইবান্ধার পলাশবাড়ি থানার মো. ময়জাল মিয়ার ছেলে মো. সজিব মিয়া (২১)। এর মধ্যে, মো. তুষার (২৪) অপহরণ চক্রের মূলহোতা বলে জানায় র‌্যাব।

এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব আরও জানায়, র‌্যাব প্রাথমিক তদন্ত সূত্রে জানতে পারে অত্র মামলার ভিকটিম মো. সুমন (২৫) পেশায় একজন পোশাক শ্রমিক। সে সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত পি. এম. নিটেক্স (প্রাঃ) লিঃ-এ ডাইং ইউনিটে কর্মরত আছেন। প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে বুধবার রাত ৮ টায় বাড়ি ফেরার পথে চৌধুরী বাড়ির সামনে ২-৩ হন দুষ্কৃতিকারী তাকে মারধর করে অপহরণ করে। পরে মো. সুমনের বড় ভাই মো. সাদ্দাম হোসেন থেকে ৫০ হাজার টাকা নেয় তারা। পরবর্তীতে মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পরবর্তীতে র‌্যাব অভিযান চালিয়ে এই অপহরণ চক্রের সাথে জড়িত চক্রটির মূলহোতা মো. তুষারসহ অপর একজনকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park