1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে হেলে পড়লো ৬ তলা বিশ্বাস মঞ্জিল

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪

সিদ্ধিরগঞ্জে ‘বিশ্বাস মঞ্জিল’ নামের একটি ৬ তলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ এ বাড়িটি থেকে কিছুসংখ্যক ভাড়াটিয়া অন্যান্য স্থানে স্থানান্তর হলেও দুর্ঘটনার আশঙ্কা নিয়ে অনেকে এখনো এই বাড়িতে বসবাস করছেন। তারাও অতি শীঘ্রই চলে যাবেন বলে জানিয়েছেন বিল্ডিংয়ের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার লিটন মিয়া। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কাজ করছে আতঙ্ক।

সোমবার (৬ মে) বিকেলে হীরাঝিল আবাসিক এলাকার ৭ নং রোডে গিয়ে এমন চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটি হেলে পড়ে চৌধুরী ভিলা নামের আরেকটি ভবনের সঙ্গে আটকে আছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। বাড়িটির হেলে যাওয়ার খবর শুনে বর্তমানে অনেক মানুষ বাড়ির নিচে এসে ভিড় করছেন।

এলাকাবাসী বলেন, বাড়িটি নির্মাণকালীন সময়ের কোনো পাইলিং করা হয়নি। পরবর্তী একই মালিক পাশাপাশি আরেকটি ভবন নির্মাণ করেছেন। এই ঝুকিপূর্ণ বাড়িটি দীর্ঘদিন যাবত টিকে থাকলেও বর্তমানে এটি একদিকে ঝুঁকে রয়েছে।

জানা যায়, অবসরপ্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বিশ্বাসের ভবন এটি। তিনি বর্তমানে পুরো পরিবারসহ আমেরিকান প্রবাসী হয়ে সেখানে বসবাস করছেন। তার অবর্তমানে বাড়ির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় লিটন মিয়া নামের এক ব্যক্তিকে।

দায়িত্বে থাকা লিটন মিয়ার সঙ্গে কথা বললে তিনি বলেন, গত ৫ বছর যাবত তিনি এটির দায়িত্বে রয়েছেন। তার মালিক আমেরিকান প্রবাসী। বিল্ডিং হেলে পড়ার বিষয়টি মালিককে জানিয়েছেন সে। বাড়ি কিভাবে হেলে পড়েছে তা জিজ্ঞেস করলে তিনি কিছু জানেন না বলে জানান।

এ বিষয়ে হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো: হাবিবুল্লাহ বলেন, বাড়িটি ঝুকিপূর্ণ হওয়ায় সকল ভাড়াটিয়ােদের উদ্দেশ্য গত ৫ মে আমরা এক নোটিশ পাঠিয়েছি। ভবনটি অনিরাপদ হওয়ায় ভাড়াটিয়াদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে।

আদমজী ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। তবে আমাদের টিম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park