1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে পিতার পক্ষ থেকে ব্যবসায়ী মাহমুদুর রহমানের পানি, শরবত ও লাচ্ছি বিতরণ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

নারায়ণগঞ্জ জেলাস্থ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নির্দেশনায় তার বড় ছেলে মাহমুদুর রহমানের এর পক্ষ থেকে সাধারণ পথচারী ও পরিবহন চালকদের মাঝে বিশুদ্ধ পানি, শরবত ও লাচ্ছি বিতরণ করা হয়েছে। শনিবার (৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত (নাসিক)১ নং ওয়ার্ডস্থ সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ বিতরণ করা হয়। তীব্র তাপপ্রবাহে সড়কে চলাচলরত পথচারী ও গাড়ি চালকদের তৃষ্ণা মেটানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিতরণের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব থাকা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মাহমুদুর রহমান। ব্যবসয়ী ও সমাজসেবক মাহমুদুর রহমান বলেছেন, কাঠফাটা এ গরমে নাজেহাল জনজীবনে একটু স্বস্তি দেবার চেষ্টা আমরা করছি। আমার পিতা থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (বিএসসি) নির্দেশনায় দলীয় নেতাকর্মী নিয়ে এ কর্মসূচির উদ্যোগ নিয়েছি। ক্ষুদ্র চেষ্টায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি আমরা। বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মুন্না খান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সদস্য মনা মোতাহার, মজিদ, আব্দুল্লাহ, নাসিক ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি আরাফাত রহমান বাবু, মো: রনি ও মিঠু প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park