ফতুল্লা প্রেস ক্লাবের সদস্য ফটো সাংবাদিক মো. সুমনের মা ইয়ারজান বিবি ( ৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২ মে) ভোর রাত চারটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ বহু আত্নীয় স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা ইয়ারজান বিবি শরিয়তপুর জেলার সদর থানার চর যাদবপুরের মৃত আয়নাল হকের স্ত্রী। সুমনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম সহ ক্লাবের নেতৃবৃন্দ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ