1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে নাশকতার মামলার আসামির পিস্তলের লাইসেন্সের জন্য আবেদন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
সিদ্ধিরগঞ্জে নাশকতার মামলার আসামি ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোল্লা। তিনি একটি পিস্তলের লাইসেন্সের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছেন। গত মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনটি করলে সেটি তদন্তের জন্য সম্প্রতি জেলা পুলিশ সুপারের বিশেষ শাখায় পাঠানো হয়। পুলিশ সুপারের কার্যালয় থেকে সেটি তদন্তের জন্য থানা–পুলিশের কাছে পাঠালে গত সপ্তাহে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেন। মহিউদ্দিন মোল্লা সিদ্ধিরগঞ্জ থানার ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হলেও তিনি ছিলেন বিএনপির আন্দোলন সংগ্রামের অর্থের জোগান দাতা। নাশকতা, সরকারী কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় রয়েছে দুইটি মামলা। সে এ দুইটি মামলার এজহারভূক্ত আসামি। এছাড়াও এলাকায় মহিউদ্দিন মোল্লা ভূমিদস্যু হিসেবে পরিচিত। তবে সে এখন নিজেকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের নেতা বলে পরিচয় দেন। গত ৭ ডিসেম্বর মহিউদ্দিন মোল্লার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন আলমগীর হোসেন। তিনি দাবি করেন, তাদের জমি দখল করার জন্য মহিউদ্দিন মোল্লা গংরা তার স্ত্রীকে অপহরণ ও হত্যা চেষ্টা চালিয়েছে। তাতক্ষনিক ৯৯৯ ও থানা পুলিশকে ফোন করেও আমরা কোনো ন্যায় বিচার পাইনি। এসম মারধর করাসহ হত্যার ভয় দেখিয়ে সাদা স্ট্যাম্পে সই নেওয়ার চেষ্টা করা হয়। এতে ব্যার্থ হয়ে আলমগীর হোসেনের হাত-পা বেঁধে ফেলে দেয় মহিউদ্দিন গংরা। পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মহিউদ্দিন মোল্লার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে দাবি জানান আলমগীর হোসেন। মহিউদ্দিন মোল্লার অস্ত্রের লাইসেন্সের আবেদনের খবরে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেও মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, যদি কেউ অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করে সংশ্লিষ্ট থানা ও ডিএসবি তদন্ত করে তার বিরুদ্ধে মামলা আছে কিনা বিষয়টি বিবেচনা করে খতিয়ে দেখে প্রতিবেদন দিবে। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে নাশকতা মামলা থাকলে তাকে লাইসেন্স দেওয়ার প্রশ্নই ওঠে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park