1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, ৮ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রোনী গ্রুপের আবন্তী কালার টেক্সের ৮৩০ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন শিল্প পুলিশ ৪ এর উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
মামলায় আসামি করা হয়েছে – ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সহকারী সাধারণ সম্পাদক মো: সেলিম, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের বিসিক আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: ইকবাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ ৩০ জন নামীয় শ্রমিক ও অজ্ঞাত প্রায় ৮শ শ্রমিককে। মামলায় অভিযোগ করা হয়, শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বললে তারা পুলিশের উপর হামলা করে, ইট পাটকেল নিক্ষেপ করে, পুলিশের ওয়াটাত ক্যানন ভাংচুরসহ ২০ লাখ টাকার ক্ষতি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮৫ রাইন্ড বুলেট, ১৩ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। শ্রমিকরা পরোক্ষ প্ররোচনায় প্ররোচিত হয়ে অবৈধ জনতাবদ্ধ হয়ে সরকারি কর্মচারীদের কর্তব্যে বাধা প্রদান, সড়ক অবরোধ, কর্তব্যরত পুলিশ সদস্যের উপর হামলা, সাধারণ জখমসহ গাড়ি ভাংচুর করে।এর আগে রোববার (২১ এপ্রিল) সকাল থেকে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির কয়েক হাজার শ্রমিক। পরে তাদের সড়ক থেকে সরাতে গেলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়।  সংঘর্ষে শ্রমিক, পুলিশসহ অনেকে আহত ও গুলিবিদ্ধ হন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮শ জনকে আসামি করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park