1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে রায়হান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে ফতুল্লা থানার পাগলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত রায়হান পাগলা বৈরাগিবাড়ী খালপাড় এলাকার আইয়ুব আলীর পুত্র। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রটির মা বাদী হয়ে বলৎকারের অভিযোগ এনে রায়হানকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, বাদীর পু্ত্র পাগলা বৌ বাজার এলাকায় স্থানীয় একটি মাদ্রাসায় দুই মাস পূর্বে আবাসিক ছাত্র হিসেবে নুরাণী বিভাগে ভর্তি হয়। অপরদিকে গ্রেপ্তারকৃত রায়হান একই এলাকায় ভাড়ায় বসবাস করায় তাদের পূর্ব পরিচিত ছিল। সে সুবাদে বাদীর ছেলের সাথে রায়হানের সু-সম্পর্ক গড়ে উঠে। ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ হলে বাদীর পুত্র ৩ এপ্রিল বাসায় চলে আসে। এরপর রায়হান বাদীর পুত্রকে নিয়ে এলাকায় বিভিন্ন স্থানে ঘুরতো ফিরতো এবং মজা কিনে দিত। ১৭ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে বাদীর পু্ত্র পাগলা বৈরাগি বাড়ী খালপাড়ে খেলার সময় রায়হান সেখানে গিয়ে বলে যে তার মা তাকে বাসায় যেতে বলেছে। তখন রায়হান বাদীর পুত্রকে বৈরাগি বাড়ির জৈনক দেলোয়ারের পরিত্যক্ত বাড়ির ভিতরে নিয়ে গিয়ে বলৎকার করে। সেখান থেকে বাসায় এসে বাদীর পু্ত্র সব কিছু খুলে বলে। এই ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park