1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায়

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করে দোয়া করা হয়েছে। অদ্য বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় ফতুল্লার ডি আই টি মাঠ প্রাঙ্গনে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে।
তীব্র গরমে প্রখর সূর্যের তাপ উপেক্ষা করে নামাজে মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন শতশত মুসল্লি।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও নামাজে অংশ নেওয়া মুসল্লি মোঃ এ এইচ আশু বলেন, প্রচন্ড তাপদাহ থেকে মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ্‌র কাছে বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করেছি। আশা করি আল্লাহ্‌ আমাদের মাফ করে আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন।
নামাজে অংশ নেওয়া আরেক মুসল্লি হাফেজ আঃ সাত্তার বলেন, আমাদের গোনাহ বৃদ্ধি পাওয়ায় আল্লাহ্‌ আমাদের উপর রেগে আছেন। তাই এই তাপদাহ।

কয়েক দিনের টানা তাপদাহে পুড়ছে রাজধানীসহ সারাদেশ। আর এই তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

নামাজে ইমামতি করেন তুফানী প্রধান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ আজাদী এবং দোয়া করিচালনা করেন বাইতুল জালাল মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল হাসান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park