1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাদরাসাছাত্র খুন

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। নিহতের নাম সিফাত হোসেন। সে পাইনাদী নতুন মহল্লা এলাকার জুম্মন মিয়ার ছেলে। বুধবার (২৪ এপ্রিল) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভিকটিমের মামা শেখ আল-ইমাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুই ছিনতাইকারীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। এজহারে উল্লেখ করা হয়, শুক্রবার বিকেলে তাঁর ভাগ্নে সিফাতের মাদরাসা বন্ধ থাকায় বন্ধু সাগর শেখকে নিয়ে ঘুরতে বের হয়। ঘোরাফেরা শেষে রাত পৌনে ৯টায় তারা বাড়ি ফেরার উদ্দেশে রওনা করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় অংশে এলে দুই ছিনতাইকারী তাদের পথ আটকায়। এরপর তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন ভিকটিমের সঙ্গে থাকা বন্ধু কৌশলে ছিনতাইকারীদের হাত থেকে পালিয়ে যায়। এ অবস্থায় সিফাতকে একা পেয়ে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। মারধরের একপর্যায়ে সিফাতের সঙ্গে থাকা দুই হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার চিকিৎসাধীন অবস্থায় মাদরাসাছাত্র সিফাত হোসেন মৃত্যুবরণ করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজন ছিনতাইকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park