1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতি মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের নিকট হতে ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা জেলার সোনাডাঙ্গা থানার শহীদ গাজীর ছেলে মো. কামাল গাজী (অন্যান্য ছদ্মনাম- আদল শেখ, বাদশা), সিদ্ধিরগঞ্জ থানার মাষ্টারনীর বাড়ীর আক্তার হোসেনের ছেলে মো. আকাশ (১৮), মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আনছার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে সজিব (২৯)।

বিজ্ঞপ্তিতে আরও জাননো হয়, ১৮ এপ্রিল দিনগর রাত ৩টা ৪৫ মিনিটে জালকুড়ি তালতলার দেওয়ান মঞ্জিলে হাজী রায়হান উদ্দীন দেওয়ান মুন্নার ফ্লাটের জানালার গ্রিল কেটে অজ্ঞাত ৮ থেকে ৯ জন ডাকাত দেশীয় অস্ত্রে ভয় দেখিয়ে ৫১ ভরি ১১ আনা স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, ১ টি ম্যাকবুক ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যায়। পরে সিদ্ধিরগঞ্জ থানায় একই দিন মামলা দায়ের করা হলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩ ভরি লুন্ঠিত স্বর্ণসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করে ও এর সাথে ৭ জন জড়িত রয়েছে বলে জানা। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। গ্রেপ্তার মো. কামাল গাজীর বিরুদ্ধে ৮টি ডাকাতি মামলা, মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে ২ টি ডাকাতির মামলা রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park