1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে ‘চোর’ সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসের ব্যাটারি চোর সন্দেহে গণপিটুনিতে বাবু নামের (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। গত সোমবার (২২ এপ্রিল) রাতে পাইনাদী নতুন মহল্লা এলাকায় মারধরের ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে মিজমিজি নিজ বাসায় তার মৃত্যু হয়। দুপুরে মরদেহ থানায় নিয়ে যায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি চুরির দায়ে অজ্ঞাত কয়েকজন তাকে মারধর করেছে। ময়নাতদন্তের পর বাকিটা বলা যাবে। নিহত বাবু মিজমিজি জোড়া খাম্বা এলাকার মৃত ইব্রাহিম বেপারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিজমিজি হাজী শামসুদ্দিন স্কুল সংলগ্ন একটি খালি বালুর মাঠে বাস পার্কিং করে রাখা হয়। সোমবার রাতে মনা নামের এক বাস মালিকের গাড়ি থেকে ব্যাটারি চুরি করে বিক্রির অপবাদ দিয়ে তাকে আটক করে কয়েকজন বেধড়ক মারধর করে। পরে অসুস্থ অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের মা ফুলমতি বলেন, ছেলেকে সোমবার রাতে কয়েকজন লোক মারধর করে বাসায় দিয়ে যায়। মঙ্গলবার সকালে বাবু মারা যায়। বাবু বাসের ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকায় তা বিক্রি করেছেন বলে তারা জানায়। অতিদ্রুত বাস মালিকের ব্যাটারি ফেরত দিতেও শাসানো হয়। তিনি আরও বলেন, আমার ছেলে ঘুমের ট্যাবলেট খেতো। কিন্তু চুরির কোনো ঘটনা হুনি নাই। বাবু টাইলসের কাজ করতো। ঈদের পর আর কাজে যায়নি। আমি এ ঘটনার বিচার চাই। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ভিকটিমের পরিবার এখনো থানায় আসেনি। তারা থানায় এলেই মামলা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park