1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

আড়াইহাজার উপজেলা নির্বাচন, প্রতিদ্বন্ধিতা করবে ১৪জন প্রার্থী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে, আড়াইহাজার উপজেলায় তিন পদে ১৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১ জন।
দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিন রবিবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সুত্রে এ তথ্য জানা যায়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলা থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- মো. আজাদ খান, মো. জায়েদুল হক মোল্যা, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাহবুবের রহমান রোমান, মুজাহিদুর রহমান হেলো সরকার, কাজি সুজন ইকবাল, মো, আজীজুর রহমান মোল্লা, মো. শাহজালাল মিয়া, মো. খোরশীদ আলম।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- মো. রফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন মোল্লা, মো. মনিরুজ্জামান মোল্লা, মো. সেলিম মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- শাহিলা মোশারফ।
আগামী ২১ মে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিলের মধ্য। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park