1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ধর্মগঞ্জ কুমারী ভাঙ্গা গুদারা ঘাটের ইজারা পেলেন ইব্রাহিম বুলু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
জেলা পরিষদের আওতাধীন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুমারীভাঙা গুদারাঘাট ও রুপগঞ্জ উপজেলার রুপগঞ্জ খেয়া ঘাটের ইজারা সম্পূর্ণ হযেছে। রবিবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কক্ষে স্থানীয় সরকার নারায়ণগঞ্জের উপ-পরিচালক মৌরীন করিম (উপ সচিব পদমর্যাদার) এর তত্ত্বাবধানে এ ইজারা সম্পন্ন করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওতাধীন কুমারী ভাঙ্গা গুদারা ঘাট (ধর্মগঞ্জ গুদারাঘাট নামে পরিচিত) এর জমা পড়া ৩ টি সিডিউলের মধ্যে  সর্বোচ্চ দর ১৮ লাখ ৭০ হাজার টাকা দিয়ে ইজারা পেলেন মোঃ ইব্রাহিম বুলু। বাকিরা হলেন শাহিন আলম, দিয়েছেন ১৭ লাখ ও ফারুক আহমেদ সুজন দিয়েছেন ৯ লাখ।  রুপগঞ্জ উপজেলার রুপগঞ্জ খেয়া ঘাটের সর্বোচ্চ দর দিয়ে  ইজারা পান নিতাই চন্দ্র ৩ লাখ ৭০ হাজার বাকিরা হলেন হরেজ চন্দ্র ৩ লাখ ৬৭ হাজার,  কমল চন্দ্র ৩ লাখ ৬৮ হাজার টাকা। ইজারা প্রদান প্রক্রিয়ার দায়িত্ব কর্মকর্তা মৌরীন করিম বলেন, আপনারা যারা ঘাট পরিচালনা করবেন তারা সাধারন মানুষের যাতে কোন ধরনের সমস্যা না হয় সেটা খেয়াল রাখবেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ ও ইজারার সিডিউল জমাদানকারীসহ অন্যান্যরা।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park