নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোঃ মোশাররফ হোসেন এর মেয়ে মোসাম্মৎ ইসরাত জাহান রিয়ার সাথে নাসিক ৮নং ওয়ার্ডস্থ তাঁতখানা নিবাসী বিশিষ্ট সমাজসেবক মরহুম হারুন অর রশিদের ছেলে আকরব হোসেন জিতুর সাথে শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। আজ ১৯ এপ্রিল শুক্রবার দুপুরে চৌধুরীবাড়ী রয়েল প্যালেসে চাইনিজ রেষ্টুরেন্টে ধর্মীয় রীতি মোতাবেক আনন্দঘন পরিবেশে শুভ বিবাহ সম্পন্ন হয়।

বিয়েতে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি মোস্তফা কামাল মেম্বার, সহ-সভাপতি ডি, এইচ বাবুল, সহ-সভাপতি সেলিম মাহমুদ, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমির হোসেন প্রধান, সদস্য আক্তার হোসেন, ১০নং ওয়ার্ড সভাপতি আনিস সিকদার, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উপস্থিত সকলেই নব-দম্পতির সুখী ও সুন্দর জীবনের জন্য দোয়া করেন। নব-দম্পতির পিতা-মাতা ও আত্নীয়-স্বজনরাও সকলের কাছে তাদের সন্তানদের সুখী সুন্দর দাম্পত্ত্য জীবনের জন্য সকলের দোয়া কামনা করেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ