1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ঈদযাত্রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে নেই যানজট

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। তবে মহাসড়কে কোথাও নেই যানজট। স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল মোড় এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। আজিজুল হাকিম নামের এক যাত্রী বলেন, গতবারের চেয়ে এবার মহাসড়কের পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে। তবে বেশি ভাড়া আদায় করার বিষয়ে কর্তৃপক্ষ নজরদারি করলে আমরা উপকৃত হতাম। বিল্লাল হোসেন নামের আরেক যাত্রী বলেন, ফেনী যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। টিকিট পেতে কোনো সমস্যা পড়তে না হলেও বাসের জন্য এখন অপেক্ষা করতে হচ্ছে। বাস পেয়ে গেলে আশা করি, স্বাচ্ছন্দ্যেই গ্রামে যেতে পারবো। চাকরিজীবী ইসমাইল হোসেন টিপু বলেন, ‘গতকাল ঈদের ছুটি পেয়েছি। তাই কেনাকাটা করে আজ গ্রামে যাচ্ছি। দুর্ভোগ এড়াতে গত সপ্তাহেই পরিবারকে পাঠিয়ে দিয়েছি।’ বাসচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণে যান চলাচলে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। এক স্থান থেকে আরেক স্থানে আমরা সহজেই চলে আসতে পারছি।’ কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, মহাসড়কে যাত্রীদের চাপ বাড়লেও কোথাও যানজট নেই। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি, ঘরে ফেরা মানুষের এবারের ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park