1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

এনায়েতনগর পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংঘ এর উদ্যোগে ৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে নাসিক ৮নং ওয়ার্ডে সামাজিক সংগঠন এনায়েতনগর পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংঘ এর উদ্যোগে ৫০টি অসহায় পরিবারের মাঝে  ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে পোলাও চাউল, মুরগী, তৈল, ডাল, চিনি, হলুদ- মরিচ, নুডলস, লাচ্ছা সেমাই, লতা সেমাই, প্রান দুধ। আজ শুক্রবার ( ৫ এপ্রিল) বিকাল ৩টায় এনায়েতনগর পশ্চিমপাড়া পঞ্চায়েত কমিটির অফিস সংলগ্ন চার রাস্তার মোড় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাসিক ৮ নং ওয়ার্ড জনতার কাউন্সিলর রুহুল আমিন মোল্লার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দেশের বাহিরে থাকায় উপস্থিত হতে পারেনি বলে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন।

এনায়েতনগর পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংঘের সংগ্রামী সাধারণ সম্পাদক যুবলীগ নেতা মমিনুল আলম পূষন এর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মো: মোবারক হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক হাজী মোঃ আলমাস কাজী, এনায়েতনগর পঞ্চায়েত কমিটির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আব্দুর সামাদ সরকার, এনায়েতনগর বায়তুল আমান জামে মসজিদের কোষাধ্যক্ষ মজিবুর রহমান, নাসিক ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সফল সাবেক সভাপতি কাজী অহিদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, এনায়েতনগর পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংঘের সভাপতি শিক্ষানুরাগী জাকির হোসেন লস্কর, সধারণ সম্পাদক মমিনুল আলম পূষন, সহ-সভাপতি অঙ্কন, সহ-সভাপতি হিরন, সহ-সাংগঠনিক সম্পাদক আশিক এলাহি, প্রচার সম্পাদক শামীম, সহ- কোষাধ্যক্ষ রিমন, সদস্য মিরাজ প্রধান, মো: সোহেল ওয়াইফাইসহ সংগঠনের অন্যান্য সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল আলম পূষন বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবছরও আমাদের এই ক্ষুদ্র আয়োজন করেছি। এবার আমরা সংগঠনের পক্ষ থেকে প্রায় ৫০টি অসহায় পরিবারের মাঝে ১০ আইটেমের জিনিস পোলাও চাউল, মুরগী, তৈল, ডাল, চিনি, হলুদ- মরিচ, নুডলস, লাচ্ছা সেমাই, লতা সেমাই, প্রান দুধ প্রত্যেকের মাঝে বিতরণ করি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park