1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় মাদক হত্যাসহ বিভিন্ন মামলার আসামি মহসিন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক সহ সোহাগ হত্যা মামলার আসামি মহসিন ওরফে মাইচ্ছা মহসিনকে (৩৩) হেরোইন সহ গ্রেপ্তার করেছে কাউন্টার টেরিজম ইউনিটের নারায়নগঞ্জ জেলা শাখা। শনিবার (৩০ মার্চ) তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে। গ্রেপ্তার মহসিন ফতুল্লা মডেল থানার দাপা ব্যাংক কলোনী এলাকার মুসা বেপারীর পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  কাউন্টার টেরিজম নারায়ণগঞ্জ জেলা শাখার একটি দল শুক্রবার রাত ১১ টার দিকে ফতুল্লা থানার মুক্তারপুর-মুন্সিগঞ্জ সড়কে পঞ্চবটী কস্তুরি হোটেলের সামনের রাস্তা থেকে ১০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে। এ বিষয়ে কাউন্টার টেরিজম নারায়ণগঞ্জ জেলা শাখা বাদী হয়ে মামলা দায়ের করেছে। ২০২২ সালে মহসিন মাদক বিক্রির তিন লাখ টাকা ও ৫ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট নিয়ে মিরাজ নামের এক সহযোগি সহ ঢাকা জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে গ্রেপ্তার হয়। এ ছাড়া তার বিরুদ্ধে সোর্স সোহাগ হত্যা সহ ঢাকা,ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স পরিচয় বহন করে অনেকটা নিবিঘ্নে মাদক ব্যবসা করে আসছে। সর্বশেষ সে গ্রেপ্তার হয় সিদ্ধিরগঞ্জ থানার একটি মাদক মামলায়। জামিনে বেরিয়ে এসে রাসেল মোল্লা নামের এক যুবককে হত্যার উদ্দেশ্যে কোপায়। এ ঘটনায় ও মামলা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park