1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যানের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দুপুর ১ টা ৫০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় স্ট্যান্ডে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সৈয়দ খালিদ হাসান জোসেফ (২৫)। তিনি সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার সৈয়দ হারুন অর রশিদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, এক অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয় নি। মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনদের জানানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক মোটরসাইকেল করে শিমরাইল মোড় থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। সানারপাড় স্ট্যান্ডে আসলে অজ্ঞাত এক যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park