1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

আড়াইহাজারে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দুপুরে আড়াইহাজারের ছনপাড়া এলাকায় অনডিউটি কালীন (দায়িত্বরত অবস্থায়) বাসের ধাক্কায় তিনি নিহত হন। এ ঘটনায় মান্নান নামে অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য আব্দুল গফুরের বাড়ি জামালপুরে। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ছনপাড়ায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য গফুর ও মান্নান। এ সময় নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পুলিশ সদস্য গফুরের মৃত্যু হয়।

এ বিষেয়ে আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ বলেন, সোহাগ পরিবহনের ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত পুলিশ সদস্যের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park