নিত্যপণ্যের দাম কমানো, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার নেতৃবৃন্দ। বুধবার (২৭ মার্চ) বিকাল ৩টায় সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃবৃন্দ ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য দায়ীদের শাস্তি এবং ২০ রমজানের মধ্যে শ্রমিকের মজুরি, পূর্ণ বোনাস ও সমস্ত বকেয়া পরিশোধের দাবি জানান।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ