1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

‌দেশের মানুষ ভা‌লো নেই: সাকী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
ইসলামী  আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে সাংগঠনিক জীবনের গুরুত্ব মাহে রমজানের শিক্ষা  ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মাদ আমান উল্লাহর সঞ্চালনায় গতকাল মঙ্গলবার ফতুল্লার পঞ্চবটি থানা কার্যালয় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী বলেন, বাংলাদেশের মানুষ ভালো নেই। কারণ মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছেন। চাকরি ব্যবসা করে যা ইনকাম করছেন, তার থেকে বেশি ঋণ করছেন। দ্রব্যমূল্য আকাশচুম্বি বেড়েছে।
বিশেষ অতিথি, মাওলানা শফিকুল ইসলাম, সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা।
তি‌নি বলেন, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ভারতীয় সংগীত পরিবেশন করা হয়, শুধু তাই নয়, হল গুলোতে ভারতের পতাকা উত্তোলন করা হয় অথচ সংখ্যাগনিষ্ঠ মুসলমানের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার মাহফিল ও আলোচনা সভায় আক্রমণ করা হয় আমরা এর তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই ধিক্কার জানাই।
অনুষ্ঠা‌নে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, জাতীয় শিক্ষ ফোরাম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ ফতুল্লা থানার সকল সহযোগ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park