1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ মার্চ) ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দিবাগত রাতে তাদের ফতুল্লার দাপা সাহারা সিটির বালুর মাঠ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে একটি রামদা, একটি কিরিচ ও দুটি ছোরা উদ্ধার করা হয়।   তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন ডাকাতদলের আরও ১৫-১৬ জন সদস্য।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফতুল্লা মডেল থানার কোতালেরবাগ এলাকার ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া জমিল বেপারির ছেলে লিটন (২৮), একই এলাকার শাহিনের বাড়ির ভাড়াটিয়া নাজিম উদ্দিনের ছেলে পলাশ (২৫), তালুকদারের বাড়ির ভাড়াটিয়া আব্দুল গনির ছেলে জাহিদুল (২৫) ও সানাউল্লাহর বাড়ির ভাড়াটিয়া মনির (২৫)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫-২০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাপা সাহারা সিটি বালুর মাঠে অবস্থান করে ডাকাতি করার পরিকল্পনা করছিল।  এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশ সাহারা সিটি মাঠে গিয়ে ডাকাতদলকে গ্রেপ্তারে অভিযান চালায়।

এ সময় ডাকাতদলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ লিটন, পলাশ, জাহিদুল ও মনির নামে চার ডাকাতকে ধরতে সক্ষম হলেও অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park