1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

আড়াইহাজারে ৬৫০ টাকায় মিলছে গরুর মাংস

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

আড়াইহাজারে ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২৫ মার্চ) ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী বাজারে মোল্লা মার্কেটের সামনে জনসাধারণের জন্য গরুর মাংস বিক্রি করা হচ্ছে। উদ্যোগটি নিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। নিজস্ব গরুর খামার মেসার্স আশা ডেইরী ফার্মের গরু জবাই করে কম দামে বিক্রি করছেন তিনি।
এব্যাপারে মনিরুজ্জামান মনির জানান, এলাকাবাসীর গরুর মাংস কেনার অক্ষমতার দিকে বিবেচনা করে জাতীয় সংসদের হুইপ আড়াইহাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবুর নির্দেশে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহে দুুদিন দিঘলদী বাজারে কেজি প্রতি ৬৫০ টাকা দরে মাংস বিক্রি করবেন বলে জানান।
তিনি বলেন, আমার নিজস্ব ফার্মে কোন প্রকার ভেজালযুক্ত খাবার ছাড়াই শুধুমাত্র প্রাকৃতিক খাবারের ভিত্তিতে গরু বড় করে তোলা হচ্ছে। সেই গরু স্বাস্থ্যসম্মত ও হালাল ভাবে জবাই করে মাংস এখানে বিক্রি করা হচ্ছে।
উল্লেখ্য, মনিরুজ্জামান মনির আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে প্রচার প্রচারণা করে যাচ্ছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park