সিদ্ধিরগঞ্জে কুখ্যাত সেই কিশোর গ্যাং ‘টেনশন গ্রæপ’র ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। একই সাথে অপর কিশোর গ্যাং ‘ডেভিল এক্সো গ্রæপ’র ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোড কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে রামদা, ছুরি, গুলতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
র্যাব বিজ্ঞপ্তিতে জানায়, সিদ্ধিরগঞ্জের কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের ভয়ানক হামলার ঘটনা ঘটেছে। ২০২৩ সালের ৩১ আগস্ট, ৫ ও ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মধ্যরাতে পরিচিত গ্যাং টেনশন গ্রæপের নেতা সীমান্ত ও তার বাহিনীর সদস্যরা বিভিন্ন বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এছাড়াও তাদের সক্রিয় এলাকায় উঠতি বয়সি ছাত্রদের টার্গেট করে মাদকদ্রব্য সেবনে প্ররোচিত করে। সেই সাথে তাদের গ্রæপে যোগদান করিয়ে এলাকায় বিশৃঙ্খলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে সোমবার অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার করে। আটককৃত টেনশন গ্রæপ‘র ৬ জন হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়ার শফিকুল ইসলামের ছেলে রাইসুল ইসলাম সীমান্ত (২২), বি-বাড়ীয়ার সুলতানপুরের মো. তাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় হিরাঝিলের আ. রহমানের ছেলে মো. হুমায়ুন হোসেন (২৪), মিজমিজি কান্দাপাড়ার মো. আমিন উদ্দিনের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২৬), লাঙ্গলবন্দের খোকন শেখের ছেলে মো. রাব্বি (২৫), ফেনীর ছাগলনাইয়া থানার মনিরুল ইসলামের ছেলে মো. প্রিতম উরফে রোবায়েতি ইসফাক (২৯)।
আটককৃত ডেভিল এক্সো গ্রæপ‘র ১১ জন হলেন যথাক্রমে সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলীপুরের শফিকুল ইসলাম শফিকের ছেলে মো. সারিব (১৯), পটুয়াখালীর গলাচিপার মো. হারুনের ছেলে মো. আশিক (১৯), পিরোজপুরের মঠবাড়ীয়ার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. নাঈম (১৯), বরিশালের মুলাদি থানার মো. আজাদ সিকদারের ছেলে মো. তুহিন হোসেন (১৮), সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোডের খন্দকার মোহাম্মদ নুরুল্লাহর ছেলে রোসমান (১৯), একই এলাকার মো. বাক্কির ছেলে মো. শাহাদৎ (১৯), মিজমিজি কান্দারপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে মো. সৌরভ (২০), একই এলাকার মো. নুর নবীর ছেলে মো. মাহিন (২০), মিজমিজি দক্ষিণপাড়ার মো. ইমান আলীর ছেলে মো. তুষার (২০), মিজমিজি আমজাদ মার্কেটের মো. নবীর হোসেনের ছেলে মো. সৌরভ (১৯), মিজমিজি দক্ষিণপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফ (১৯)।
গ্রেপ্তারকৃত ‘টেনশন গ্রæপ’ ও ‘ডেভিল এক্সো গ্রæপ’ এর আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, রাইসুল ইসলাম সীমান্ত ‘টেনশন গ্রæপ’ এর দলনেতা এবং মো. সারিব ‘ডেভিল এক্সো গ্রæপ’ এর দলনেতা। গ্রেপ্তারকৃত আসামিরা রাস্তায় চলাচলরত জনগণের মালামাল ছিনতাই, বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান, মালবাহী ও যাত্রীবাহী পরিবহণে নিয়মিতভাবে ছিনতাই ও চাঁদাবাজি করে থাকে। আসামিরা বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া বা দাপট প্রদর্শন করে জনমনে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ‘টেনশন গ্রæপ’ এর দলনেতা রাইসুল ইসলাম সীমান্ত (২২), সদস্য মো. প্রিতম উরফে রোবায়েতি ইসফাক (২৯), ‘ডেভিল এক্সো’ গ্রæপ এর সদস্য মো. আশিক (১৯) ও মো. নাঈম (১৯) এর বিরুদ্ধে মামলা চলামান আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ