1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ-২

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে একটি বাসাবাড়িতে মোছা. আইরিন (৩২) ও মোছা. জান্নাত (২৪) নামে দুজন দগ্ধ হয গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে। দগ্ধদের রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। এ ঘটনায় দগ্ধ গৃহবধূ আইরিনের স্বামী রুবেল জানান, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন তারা গতকাল বৃহস্পতিবার রাতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্ত্রীসহ জান্নাত নামে এক প্রতিবেশীও দগ্ধ হশ।এসময় দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাদের।  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, রাতে নারায়ণগঞ্জ থেকে দুই নারীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে তাদের ভর্তি করা হয়েছে। এবিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন ভুঁইয়া বলেন, রাতে এ ঘটনা শুনেছি। ঘটনাস্থলের কাছাকাছি ডেমরা ফায়ার সার্ভিস থাকায় তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। এ ঘটনায় দুই নারী দগ্ধ হয়েছেন বলে জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park