1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

হিরাঝীল বাসির জনদুর্ভোগ লাঘব একটি কাঠের ব্রীজে

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড কাশসাফ সুপার মার্কেট সংলগ্নে ডিএনডি খালের উপর গুরুত্বপূর্ণ একটি ব্রীজ দীর্ঘদিন ভেঙ্গে যাওয়াতে হিরাঝীলবাসির পথচলা অনুপযোগী হয়ে পড়েছিল।তেমনি বেড়েছিল মানুষের জনদুর্ভোগ। আজ (২০ মার্চ) বুধবার ৩ ঘটিকার সময় হিরাঝীলবাসির ৫ লাখ লোকের জনদুর্ভোগ লাঘব হলো একটি কাঠের ব্রীজের উদ্বোধনের মধ্যে দিয়ে।
জানাগেছে, সিটি করপোরেশন ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো : আনোয়ার ইসলামের উদ্যোগে চিটাগাংরোড-হিরাঝীল বাসির প্রচেষ্টায়। এবং সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের সর্বনিম্ন ৫’শত টাকা, মিডিয়াম ছোটখাট  এবং বড় দোকান প্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ব্যবসায়ীদের কাছ থেকে। আর্থিক চাঁদা উত্তোলনের মধ্যে দিয়ে মোট ১২ লাখ টাকার চাঁদার পরিমাণ দিয়ে এ ব্রীজ নির্মাণ করা হয়েছে। অবশেষে শুভ উদ্বোধনের মাধ্যমে আজকের থেকে ৫ লাখ লোকের জনদুর্ভোগ লাঘব হল।
এবিষয়ে সাধারণ ব্যবসায়ী সোহরাব, মিলন, রাকিব, নাহিদ সকালের কাগজ’কে জানান, দীর্ঘদিন ধরে ডিএনডি খালের উপর এ ব্রীজটি ভেঙ্গে যাওয়াতে, আমাদের চলাফেরায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। তাই আমরা ব্যবসায়ীরা যে যা পারছি, সকলের সহযোগীতায় ৫’শত, ১ হাজার, ২ হাজার ও ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা উত্তোলন করে। মোট ১২ লাখ টাকার পরিমাণ দিয়ে এবং স্থানীয় ১নং ওয়ার্ড কাউন্সির আনোয়ার সাহেবের সহযোগীতায় এ কাঠের ব্রিজটি আজকে শুভ উদ্বোধন করা হয়েছে। যা লাখ লাখ মানুষের জনদুর্ভোগ লাঘব হয়েছে।
কাউন্সিলর আনোয়ার জানান, হিরাঝীলবাসি এবং সর্বস্তরের ব্যবসায়ীদের জনদুর্ভোগের কারণে আজকের এ কাঠের ব্রিজটি নির্মাণের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়। এতে সর্বস্তরের সাধারণ মানুষেরও পথচলায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
এসময় উপস্থিত ছিলেন, সিটি করপোরেশন ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: আনোয়ার ইসলাম, হিরাঝীল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সনামধন্য শিল্পপতি দেলোয়ার ও সিদ্ধিরগঞ্জ এলাকার বিশিষ্ট গণমাধ্যম কর্মকর্তা- আব্দুল হালিম নিশাণ, শাহজাহান জনি, সাইফুল্লাহ্ খালিদ রাসেল, নুরুল আজিজ চৌধুরী, গাজী সোহেল, মাসুদ রানা, প্রমূখ।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park