1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

গোদনাইলে বেতন-বকেয়া রেখেই স্টিল মিল বন্ধ, সড়ক অবরোধ করে শ্রমিকদের আন্দোলন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন না দিয়েই স্টিল মিল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আদমজী-চাষাঢ়া সড়ক অবরেধ করে আন্দোলন করেছে শ্রমিকরা। সোমবার (১৮ মার্চ) বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জের  গোদনাইল সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এসময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, বন্ধ শারমিন স্টিল মিলস লিমিটেড অবিলম্বে চালু করা, বকেয়া মজুরি পরিশোধ, নিয়োগ ও পরিচয়পত্র প্রদান, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবিতে তারা এ আন্দোলন করেন। প্রায় আধা ঘন্টা তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শারমিল স্টিল মিলে প্রায় শতাধিক শ্রমিক কাজ করতেন। দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। তাদের এ বেতন পরিশোধ না করেই ফেব্রুয়ারি মাসে স্টিল মিলটি বন্ধ করে দেওয়া হয়। মালিক কর্তৃপক্ষ তাদের বেতন বুঝিয়ে দেওয়ার আশ্বাস বারবার দিলেও এখনো পর্যন্ত তারা তা পরিশোধ করছে না। এর ফলে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। তাই তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।এ বিষয়ে চেষ্টা করেও শারমিন স্টিল মিলের মালিকপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।ঘটনাস্থলে আসা নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশের (অঞ্চল-৪) উপপরিদর্শক (এএসআই) ফরিদ বলেন, সড়ক অবরোধ করে আন্দোলন করায় যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছিলো। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তাদের বেতন বুঝিয়ে দেওয়ার বিষয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলবো। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা এ আন্দোলন করেন। খবর পাওয়া মাত্রই আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park