1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় ক্রোনী এপারেলস কারখানায় বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

ফতুল্লায় কয়েকমাসের বকেয়া বেতনের দাবীতে ক্রোনী এপারেলস কারখানার কর্মরত শ্রমিক ও স্টাফরা বিক্ষোভ করেছে। আজ শনিবার (১৬ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ঢাকা – মুন্সিগঞ্জ সড়কে অবস্থান নিয়ে কারখানার সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। আন্দোলনরতদের মধ্যে শ্রমিকদের ২ মাস এবং স্টাফদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে। বিক্ষোভে ক্রোনী এপারেলস কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক ও স্টাফরা কর্মবিরতি পালন করেন। এ সময় প্রায় ৩ ঘন্টা কারখানার সামনে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে। বেলা ১২ টার দিকে মালিকপক্ষ থেকে বেতন দেয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কাজে যোগ দেয়। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা বলেন, স্টাফদের বেতন পরিশোধের দাবীতে তারা কারখানার সামনে অবস্থান নিয়েছিলো। তবে সড়ক অবরোধ করেনি। কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তাদের কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে চলতি সপ্তাহেই তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park