1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লা উপনির্বাচনে ফাইজুলের অটোরিক্সার জয়লাভ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

ফতুল্লা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম। উপনির্বাচনে অটোরিকশা প্রতীকের প্রার্থী তিনি। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
ভোট গণনা শেষে অটোরিকশা প্রতীকে ২০ হাজার ৯২৭ ভোট পেয়ে জয় লাভ করেন যুবলীগ নেতা ফাইজুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী মোটরসাইকেল প্রতীকে পরেশ চন্দ্র দাস পেয়েছেন ৮২৩ ভোট। চশমা প্রতীকে আমজাদ হোসেন ১৩৮ ভোট ও আনারস প্রতীকে সাইফুল ইসলাম ২২২ ভোট পেয়েছেন।
সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন জানান, ৪৫টি কেন্দ্রে মোট ভোটার ছিল ১ লাখ ২৩ হাজার ৮৩৬ জন। ভোট কাস্ট হয়েছে ১৮.১৯ শতাংশ। ভোট গণনা শেষে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন অটোরিকশা প্রতীকের ফাইজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোটরসাইকেল প্রতীকের পরেশ চন্দ্র দাস। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর মৃত্যবরণ করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন। এতে এ পদটি শুন্য হলে শুন্যপদে ৯ মার্চ উপ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ৩ দশমিক ৬১ বর্গমাইল আয়তনের ১০টি মৌজায় ১১টি গ্রাম নিয়ে গঠিত ফতুল্লা ইউনিয়নের লোকসংখ্যা ১ লাখ ১৭ হাজার ৮৩৩ জন। এছাড়া ও শিল্পসমৃদ্ধ নগরী হিসেবে খ্যাত ফতুল্লা ইউনিয়ন পরিষদ এলাকায় রয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ অনেক কার্যালয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park