1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় গৃহবধূর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিপা আক্তার (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিপা আক্তার মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার সাজেদ খানের মেয়ে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আজিবুর রহমানকে (২৩) আটক করেছে। নিহতের স্বামী আজিবুর রহমান পাবনা জেলার ভেড়া থানার পূর্ব শ্রিকন্ঠদিয়ার কালু শেখের পুত্র। সে তার স্ত্রীকে নিয়ে ফতুল্লা থানার মুসলিমনগর মরা খালপাড় এলাকায় ভাড়ায় বসবাস করতো এবং বিসিকের মার্টিন ডাইংয়ে কাজ করে আসছিলো। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত তিনটার দিকে ফতুল্লা মডেল থানার মুসলিমনগর মরাখাল পাড় এলাকায়। সংবাদ পেয়ে পুলিশ রোববার ভোর সকাল সাড়ে পাচটার দিকে ভিক্টোরিয়া হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কে আটক করে। নিহতের স্বামী আজিবুর জানায়,  চলতি মাসের ১ তারিখে মুসলিমনগর মরাখালপাড় এলাকায় ভাড়া এসে বসবাস করেতে শুরু করে এবং বিসিকস্থ  মার্টিন ডাইংয়ে কাজ করে আসছিলো। তাদের মধ্যে সম্পর্কের সূত্র ধরে ৬ মাস পূর্বে বিয়ে হয়। নিহত নিপা আক্তারের এটি তৃতীয় বিয়ে। প্রতিদিনের মতো সে শনিবার রাত সাড়ে আটটার দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরে আসে। রাতের খাবার খেয়ে সাড়ে ১০ টার দিকে তারা একসাথে ঘুমিয়ে পরে। রাত তিনটার দিকে তার ঘুম ভেঙ্গে গেলে তিনি দেখতে পান ঘরের দরজা খোলা এবং বিছানায় স্ত্রী নেই। তখন সে বাথরুমে খোঁজ করে না পেয়ে ছাদে যায়। তখন সে নিচের দিকে তাকিয়ে দেখতে পায় তার স্ত্রীর দেহ। তখন সে দৌড়ে নিচে নেমে  ডাক- চিৎকার করে আশপাশের লোকজন জড়ো করে তাদের সহোযোগিতায়  তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা নিপা আক্তার কে মৃত ঘোষনা করে। তবে কি ভাবে এ ঘটনা ঘটেছে সপ বিষয়ে তিনি কিছুই বলতে পারছেনা। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, সংবাদ পেয়ে ভোর সকালে সাড়ে পাচটার দিকে পুলিশ ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কে থানায় নিয়ে আসে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park