1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফাঁকা ভোটকেন্দ্রে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

দিনব্যাপী প্রায় ফাঁকা ভোটকেন্দ্রে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মাঝে দিনব্যাপী কেন্দ্রে কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল হাতেগোনা।

নির্বাচনে অটোরিকশা প্রতীকে ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম, চশমা প্রতীকে মোঃ আমজাদ, মোটর সাইকেল প্রতীকে পরেশ চন্দ্র, আনারস প্রতীকে সাইফুল ইসলাম রুবেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম জানান, দিনব্যাপী কোন ধরনের সমস্যা আমাদের নজরে আসেনি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে বিনা কারণে ঘোরাঘুরি করায় একজনকে আটক করার পর তাকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছিল। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ফতুল্লা ইউনিয়ন পরিষদে এর আগে দীর্ঘ ৩ দশক ধরে চেয়ারম্যান ছিলেন নূর হোসেন। তার প্রয়াণের পর ২০১১ সালের ১৬ মে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হন খন্দকার লুৎফর রহমান স্বপন। দীর্ঘ ৩০ বছর পর ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন। গত ২৩ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান স্বপন চেয়ারম্যান। এতে এ পদটি শুন্য হলে শুন্যপদে ৯ মার্চ উপ নির্বাচনের তারিখ ঘোষণা করাহয়।
৩ দশমিক ৬১ বর্গমাইল আয়তনের ১০টি মৌজায় ১১টি গ্রাম নিয়ে গঠিত ফতুল্লা ইউনিয়নের লোকসংখ্যা ১ লাখ ১৭ হাজার ৮৩৩ জন। এছাড়া ও শিল্পসমৃদ্ধ নগরী হিসেবে খ্যাত ফতুল্লা ইউনিয়ন পরিষদ এলাকায় রয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ অনেক কার্যালয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park