1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দারসহ কুখ্যাত ০৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। শুক্রবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি সনদ বড়ুয়া। এসময় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত হাশুয়া, রামদা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। ৭ মার্চ ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফতুল্লায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দারসহ কুখ্যাত ০৫ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত হাশুয়া, রামদা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করতে সক্ষম হয় র‍্যাব। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আসামিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের সর্দার আবুল হোসেন ওরফে আবুল (৪০)। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মহাসড়কে চলাচলরত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই করে আসছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র সমূহ আসামিরা তাদের সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করতো বলে তারা জানায়। গ্রেপ্তাররা হলেন- শরিয়তপুরের গোসাইরহাটের যুশুরা বাজারের সামসুল হকের ছেলে আবুল হোসেন  আবুল (৪০), পটুয়াখালীর সেয়াঘাঠি এলাকার কালাম হাওলাদারের ছেলে জাকির হোসেন (২৮), ঢাকার নবাবগঞ্জের আব্দুর রব শেখের ছেলে মিজানুর রহমান (২৬), শরিয়তপুরের গোসাইরহাটের নাগের পাড়ার মৃত জামাল ব্যাপারীর ছেলে মোঃ নাইম ব্যাপারী (২১) ও পটুয়াখালীর বাউফলের মৃত মোজাম্মেল হোসেন মুন্সীর ছেলে কাউছার (২২)। আসামিদের ফতুল্লা থানার হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park