1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের বিতর্কিত পকেট কমিটি বিলুপ্ত ** আহবায়ক কমিটি ঘোষনা

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪

দীর্ঘ দিন ধরে নির্বাচন না দিয়ে রাতের অন্ধকারে পকেট কমিটি গঠন, যোগ্য লোকদের কমিটি থেকে বাদ দিয়ে নিজের পছন্দের লোক দিয়ে কমিটি, সভাপতি পদে থেকে সীমাহীন দুর্নীতি, যখন তখন অনুষ্ঠানের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, ব্যবসায়ীকে মারধর ইত্যাদি অভিযোগের প্রেক্ষিতে ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের চাপা ক্ষোভ প্রকাশের প্রেক্ষিতে এবং সুষ্ঠু ও নিরোপেক্ষ নির্বাচনের দাবীতে অবশেষে বিলুপ্ত ঘোষনা করা হলো চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের বিতর্কিত পকেট কমিটি। আজ বুধবার ৬ মার্চ বিকেলে শত শত ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে এই অনির্বাচিত পকেট কমিটি বিলুপ্ত করে আগামী আড়াই থেকে তিন মাসের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ বিকেলে চৌধুরীবাড়ী বাসষ্ট্যান্ড ব্যবসায়ীদের নিয়ে চৌধুরীবাড়ীস্থ একটি চাইনিজ রেষ্টুরেন্টে এক মত বিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে নাসিক ৮নং ওয়ার্ডের বার বার নির্বাচিত জনতার কাউন্সিলর, জেলা যুবলীগের সদস্য আলহাজ¦ রুহুল আমীন মোল্লা এই আহবায়ক কমিটি ঘোষনা করেন। আহবায়ক করা হয় জেলা কাজী সমিতির সাধারন সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক যুবলীগের অন্যতম নেতা কাজী নাজমুল ইসলাম বাবুল এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয় মো: জামানকে। আগামী ২/৩দিনের মধ্যে আহবায়ক কমিটি পূর্নাঙ্গ করে চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সকল কার্যক্রম পরিচালনা করবে। দুই থেতে আড়াই মাসের মধ্যে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রানের দাবী চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের একটি অবাধ, সুষ্টু ও নিরেপেক্ষ নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের পছন্দের নেতার কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

এসময় প্রধান আলোচক কাউন্সিলর রুহুল আমীন মোল্লা বলেন, দীর্ঘক্ষণ ব্যবসায়ীদের কথাশুনে এটাই বুঝতে পারলাম ব্যবসায়ীরা সকলেই একটি অবাধ সুষ্ঠু নিরাপেক্ষ  নির্বাচন চায়। এখানে ব্যবসায়ীদের অনেকেই আসে নাই। কারন তাদের এখানে না আসার জন্য ভয় দেখানে হয়েছে। তারপরও সেই সকল ব্যবসায়ীরা মোবাইলে যোগাযোগ করে মতামত জানিয়ে বলেছে তারাও নির্বাচন চায়। রাতের অন্ধকারে যে কমিটি করা হয়েছে, আর সেই কমিটিতে যারা রয়েছেন তারাও জানিয়েছে যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। এই রকম পকেট কমিটি, অবৈধ ও বিতার্কিত কমিটিতে তারা থাকতে চায়না। আমি কারে পক্ষে কিংবা কারো বিপক্ষে নই। ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি হিসেবে সকলের দাবীর প্রেক্ষিতে আমার উচিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবসা করা। সর্বক্ষেত্রে গনতন্ত্র ফিরে আসুক। যেমনটি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চেয়েছেন। তিনি দেশে একটি অবাধ, সুষ্টু ও নিরোপেক্ষ নির্বাচন দিয়ে বিশে^ প্রমান করেছেন আ.লীগ অনির্বাচিত সরকার নয়। আ.লীগ জনগনের ভোটে নির্বাচিত সরকার। এরপর তিনি সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে একটি আহবায়ক কমিটি ঘোষনা করে বলেন, আজ থেকে পূর্বের কমিটি বিলুপ্ত। আহবায়ক কমিটি দ্বারা সকল কার্যক্রম পরিচালিত হবে নতুন নির্বাচত কমিটি না আসা পর্যন্ত। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রয়োজনে নির্বাচন কমিশন গঠন করবো। তারা নির্বাচন পরিচালনা করবে। আড়াই থেকে তিন মাসের মধ্যে নির্বাচন হবে। তিনি বর্তমান সভাপতি যিনি ব্যবসায়ীদের বক্তব্যের প্রেক্ষিতে দুর্নীতিবাজ ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত যার ব্যবসা না থাকার পরও ব্যবসায়ীদের সভাপতি পদে দীর্ঘ দিন বসে আছেন তাকেও নির্বাচনে অংশ গ্রহন করার আহবান জানান। রুহুল আমিন মোল্লা বলেন, আমি আপনাকে বিশেষ সুবিধা দিলাম, যদি জনপ্রিয় হয়ে থাকেন তাহলে নির্বাচনে আসেন। যদি জয়ী হন তাহলে সবার আগে আমি আপনাকে ফুল দিয়ে আপনাকে স্বাগত জানাবো। কাউন্সিলর রুহুল আমীন মোল্লা বলেন, আজ থেকে কোন ব্যবসায়ী কাউকে এক টাকা চাদা দিবেন না। দারোয়ান বেতনসহ বিভিন্ন বিল আমরা দেখবো। তিনি দেলোয়ারকে কোন ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলতে বারন করে দেন। যদি কেহ ভয় দেখায়, এই সিদ্ধান্ত না মানে তাহলে তাকে কিভাবে সায়েস্তা করতে হবে তা ব্যবসায়ীরা জানেন। তার বিরুদ্ধে যে কোন ধরনের পদক্ষেপ গ্রহন করা হবে বলে কাউন্সিলর রুহুল আমীন মোল্লা হুশিয়ারী উচ্চারণ করেন। কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য এসএইচএম মাহবুবুল আলমের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, গোদনাইল ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন মেম্বার, বীরমুক্তিযোদ্ধা জুলহাস ভুইয়া, এনামুল হক ভুইয়া বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আ.লীগের সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠন আলহাজ¦ শাহ আলম, থানা কৃষকলীগের সাধারন সম্পাদক ইয়াছিন মিয়া, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহ-জাহান মাদবর, রুহুল আমীন ব্যাপারী, চৌধুরীবাড়ী বাসষ্ট্যান্ড ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যবসায়ী মো: খায়রুল আলম, ব্যবসায়ী মমিন ভুইয়া, মো: রাসেল, রমজান মিয়া, সার্জেন্ট আব্দুল জলিল মুধা, মল্লিক বকাউল, মো: হাসান, আলহাজ¦ আনোয়ার হোসেন, আরিফুজ্জামান, মোসলেহ উদ্দিন মুসলিম, আয়নাল হক, মানবাধিকার কর্মকর্তা ও জাতীয় পার্টি নেতা কাজী মো: মহসীন, তনু গাজী, ডা: রাজ্জাক, শামীম হাসান, আলী আহম্মদ মোল্লা, কামরুল হাসানসহ আরো অনেকে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park