1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

পদ ছাড়াই লড়ে যাচ্ছে সিদ্ধিরগঞ্জ যুবদল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জে সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা। হরতাল অবরোধ থেকে শুরু করে মিটিং মিছিলের যে কোনো কর্মসূচিতে ঢাকা কিংবা নারায়ণগঞ্জে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শোডাউন করে আলোচনার চলে এসেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল অথচ দীর্ঘদিন তাদের কোনো কমিটি নেই। পদ পদবী ছাড়াই তারা সরকারী দল ও পুলিশের সাথে নিয়মিত লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। মামলা হামলার শিকার হয়ে জেল খাটছেন আর পরিবার পরিজন ছেড়ে পালিয়ে যাযাবর জীবন যাপন করছেন যে দলের জন্যে সেই দলেই নেই তাদের কোনো পরিচয়।

জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের ব্যানারে নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে প্রতিটি কর্মসূচিতেই উপস্থিত থাকেন সহিদুল ইসলাম, আরমান হোসেন, শাহজালাল কালু, মঞ্জুরুল আলম মুসা, শেখ অপু, সফিকুর রহমান, আশিকুর রহমান অনিসহ নেতৃবৃন্দ। এছাড়াও নেতাকর্মীদের কর্মসূচিতে আসা যাওয়া ও খাওয়ার ব্যবস্থা করা, মামলা হামলায় আক্রান্ত কর্মী সমর্থকদের বাড়িতে সহযোগিতা করার কাজগুলোও তারা করে যাচ্ছেন নিয়মিত কিন্তু এতো কিছু করেও তারা কমিটির দেখা পাননা। দিনের পর দিন মহানগর কমিটির পিছনে ঘুরেও পদ পদবী মিলেনা তাদের। যারাই মহানগরের দায়িত্বে আসেন তারাই ইউনিট কমিটি নিয়ে গড়িমসি করেন। তাই কমিটির স্বপ্ন তাদের আর পূরণ হয়না। তবুও তারা রাজপথে থাকেন, আন্দোলন সংগ্রামের ডাক এলেই ঝাঁপিয়ে পড়েন পদ পদবীর চিন্তা করেন না।

সূত্রে প্রকাশ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতায় রয়েছে সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এবং বন্দর উপজেলা ইউনিট। রয়েছে পাঁচটি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড কমিটি। এতগুলো কমিটির মধ্যে মাত্র দুটি ইউনিয়ন কমিটি ঘোষনা করেছে বর্তমান মহানগর কমিটির নেতারা। বাকি ইউনিটগুলোতে দীর্ঘদিন কোনো কমিটি নেই। মহানগর যুবদলের কমিটিতে বারবার রদবদল হলেও এসব ইউনিট কমিটির পদ প্রত্যাশী নেতাকর্মীদের মনের আশা আর পূরণ হয়না। অনেক নেতাকর্মী হতাশ হয়ে যুবদলের রাজনীতি ছেড়ে বিএনপির মূল দলের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে গেছেন। বাকি যারা দীর্ঘদিন যাবত একটি রাজনৈতিক পরিচয়ের আশায় রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছেন তাদের সকলের একটাই দাবি আর তাহলো যত দ্রুত সম্ভব ইউনিট কমিটিগুলো গঠন করে সংগঠনকে আরো গতিশীল করা এবং দীর্ঘদিনের কমিটি খড়া ঘুচিয়ে তৃণমূলের মাঝে স্বস্তি ফিরিয়ে দেয়া।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park