1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে মাদক সম্রাজ্ঞী শেফালী ধরা পড়লেও সহযোগী সবুজ বেপরোয়া

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
বন্দরে আলোচিত মাদক সম্রাজ্ঞী শেফালী ওরফে গঞ্জিকা শেফালি ৬ কেজি গাঁজা সহ পুলিশের হাতে গ্রেপ্তার হলেও তার ডান হাত বলে চিহ্নিত অপর মাদক ব্যবসায়ী সবুজ ওরফে পেইট্রা সবুজ এখনো বেপরোয়া মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে এলাকাবাসী।
সবুজ বন্দর রাজবাড়ী এলাকার শহিদ মিয়ার ছেলে। বর্তমানে সবুজ বন্দর আমিন আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। বিগত ২২ শে ফেব্রুয়ারি সবুজের  মাদক ব্যবসার পার্টনার শেফালীকে গ্রেপ্তার করা হলেও সবুজ দিব্যি গাজা ও ইয়াবার ব্যবসা করে যাচ্ছে বন্দর আমিন আবাসিক,রুপালি, বাবুপাড়া, জামাইপাড়া ও রাজবাড়ী সহ বন্দরের বিভিন্ন এলাকায়। সবুজ এসকল এলাকায় বিকেলের পর থেকে বাইকে করে মাদক পৌঁছে দেয় নির্দিষ্ট কাস্টমারদের কাছে। বিগত কয়েক বছর আগে সবুজ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল ইয়াবা সহকারে। এর পর থেকে এলাকায় ফিরে এসে স্থানীয় পুলিশ ফাঁড়ির সোর্স পরিচয় দিয়ে বেপরোয়া মাদক ব্যবসা পরিচালনা করে আসছে সবুজ।  ২২ ফেব্রুয়ারি রাতে শেফালীকে গাজা সহ পুলিশ গ্রেফতার করলে মাদক ব্যবসায়ী সবুজকে সেরাতে বন্দর পুলিশ ফাঁড়ির সামনে শেফালিকে ছাড়াতে তদবির করতে দেখা যায়। স্থানীয় যুবকদের বরাতে জানা যায়, শেফালিকে গ্রেফতার করার কিছুক্ষন আগে সবুজ শেফালির বাড়িতে প্রবেশ করে মাদক দ্রব্য সরিয়ে নিজের কব্জায় নিয়ে যেতে পারে ধারণা তাদের, না হলে আরও বেশি মাদক উদ্ধার করতে পারতো পুলিশ।  নাম প্রকাশ না করার শর্তে আমিন আবাসিক এলাকার কয়েকজন যুবক জানান, মাদক ব্যবসায়ী সবুজ অনেক কৌশলী তার মাদক ব্যবসায় অতিষ্ঠ বন্দর বাসী৷ চুন থেকে পান খসলেই সবুজ প্রশাসনের ভয় দেখায়। অবিলম্বে সবুজকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park