গোপনে বিয়ে করেন, কিন্তু স্ত্রী মাহফুজা আক্তার হ্যাপীকে স্বীকৃতি দেয়নি স্বামী নজরুল ইসলাম নয়ন। বলা হয়েছিলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাড়িতে জানাবে। এর মধ্যে একটি সন্তানের জন্ম দেয় হ্যাপী। কিন্তু পরে মোটা অংকের যৌতুক দাবি করলে মামলা দায়েল করেন স্বামীর নামে। তাতে ক্ষমা চেয়ে মামলা তুলে নিতে বললে স্ত্রী মামলা তুলে নেয়। তবে কয়েক বছর পর ফের যৌতুক দাবি করেন স্বামী, নতুবা দ্বিতীয় বিয়ে করার হুমকি দেয়। কথা অনুযায়ি কাজও তাই হয়। দ্বিতীয় স্ত্রী ও সন্তান নিয়ে ফেসবুকে ছবি ভাইরাল হলে নড়েচরে বসেন প্রথম স্ত্রী মাহফুজা আক্তার হ্যাপী। বিয়ের ৭ বছর পর ফের স্বামী নজরুল ইসলাম নয়নের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্ত্রী।
মাহফুজা আক্তার হ্যাপী ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকার মাইনদ্দিন মিয়াজীর মেয়ে। অপর দিকে স্বামী ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ভাবনী কোনা কাজী বাড়ির মৃত. আফতাব উদ্দিন চৌধুরীর ছেলে। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি।
নজরুল ইসলাম নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি হেেয়াছ। সম্প্রতি তার স্ত্রী মাহফুজা আক্তার হ্যাপীর দায়ের করা যৌতুক মামলায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ওই ওয়ারেন্ট জারি করেন। হ্যাপীর দাবী যৌতুক না দিলে দ্বিতীয় বিয়ে করার হুমকি দিয়েছে নজরুল ইসলাম নয়ন। এতে দাবীকৃত যৌতুক না দেয়ায় সে দ্বিতীয় বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করেন।
এর আগে ২০১৭ সালে নজরুল ইসলাম নয়নের বিরুদ্ধে প্রথম যৌতুক মামলা দায়ের করেন হ্যাপী। পরে সে মামলায় উভয়ের আপোষ মিমাংসায় আদালত থেকে খালাশ পেয়েছে নজরুল। আর প্রথম মামলায় নজরুলের পক্ষে নিযুক্ত আইনজীবী সাইদুর রহমান এখন হ্যাপীর পক্ষে দ্বিতীয় মামলা দায়ের করেছেন।
এড. সাইদুর রহমান জানান, ২০১৭ সালে যে শর্তে হ্যাপীর সাথে নজরুল ইসলাম নয়নের আপোষ হয়েছিল সে শর্ত ভঙ্গ করে ফের যৌতুক দাবী করেছেন। এজন্য ন্যায় বিচারের স্বার্থে হ্যাপীর পক্ষে আইনজীবী হিসাবে নিযুক্ত হয়ে ৮ ফেব্রুয়ারী আদালতে মামলা করেছি। একই দিন আদালত নজরুল ইসলাম নয়নের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ