ফতুল্লায় ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফতুল্লার মুক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম মো. শাহিন (৪৮), ফতুল্লা থানার পূর্ব গোপালনগর এলাকার নুরুল আমিনের ছেলে সে।
নিহতের ভাই মো. সাইদুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে ফতুল্লার মুক্তারপুর এলাকায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন মো. শাহিন। এসময় দ্রুতগামী একটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। এতে শাহিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ জানান, বেলা ১২ টার দিকে মুক্তারপুর এলাকায় ট্রাক চাপায় ভ্যান চালক নিহত হন। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।
তিনি বলেন, এব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ