1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

ফতুল্লা থানার উত্তর কাশীপুর এলাকায় প্রায় দুই হাজার লোকের চলাচলের জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে এক ভ‚মিদস্যু। সড়কের পাশ ঘেঁষে বাউন্ডারি দেয়াল নির্মান করায় দেয়াল টপকে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে। তবে, লম্বা এই দেয়াল টপকে যুবকরা যাতায়াত করতে পারলেও বয়স্ক, শিশু ও নারীরা কোনভাবেই বাড়ি থেকে হতে পারছেন না। তাদেরকে প্রায় দেড় কিলোমিটার ঘুরে ভিন্ন রাস্তা ব্যবহার করতে হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে প্রায় দুই হাজার গ্রামবাসীকে।
স্থানীয় এলাকাবাসী জানায়, প্রায় দশ বছর যাবৎ এ রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি। আমাদের বাচ্চারা স্কুল-কলেজে যায়। এই এলাকায় মুসল্লীরা মসজিদের নামাজ আদায় করতে চলাচলের জন্য এ সড়কটি ব্যবহার করে। রাস্তাটি বন্ধ করে দেওয়ার ফলে এখন সবই বন্ধ হয়ে গিয়েছে। মুসল্লীরা নামাজ পড়তে যেতে পারছে না। শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ দেয়াল টপকেই যাচ্ছে। তবে মহিলা ও বয়স্কদের পক্ষে দেয়াল টপকানো কোনভাবেই সম্ভব হচ্ছে না। সড়কের পাশ ঘেঁষে দেয়াল নির্মান করে মানুষের চলাচলের পথ বন্ধ করে দিলেও তাতে কোন মাথা ব্যাথা নেই স্থানীয় জনপ্রতিনিধির।
স্থানীয়দের অভিযোগ, কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল সুস্থ থাকলে এভাবে কোন ভ‚মিদস্যু চলাচলের পথ বন্ধ করে দিতে সাহস পেতো না। রাস্তার জায়গা ব্যক্তি মালিকানা হলেও মানুষের স্বার্থে রাস্তার জন্য কিছু জমি বিক্রি অথবা দান করা যায়। এভাবে একটি মহল্লার সবাইকে কষ্ট দিয়ে চলাচলের সড়ক বন্ধ করা কোনভাবেই কাম্য নয়।
এ বিষয়ে কাশীপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড এর সদস্য ইমদাদুল হক খোকা জানান, রাস্তাটি বন্ধ করে দেওয়ার ফলে প্রায় হাজারখানেক মানুষ মানবেতর জীবন-যাপন করছেন। তারা প্রভাবশালীদের সাথে পারছেন না। তবে বিকল্প রাস্তা তৈরি করতে হবে। যেহেতু এটি আমার ওয়ার্ড আমি চেষ্টা করবো আমার চেয়ারম্যানের সাথে আলোচনা করে মানুষের জন্য চলাচলের সড়ক তৈরি করার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park