মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং ও কিশোরগ্যাং নির্মূলের উদ্দেশ্যে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ই ফেব্রুয়ারী) বাদ আছর নাসিক ৮ নং ওয়ার্ড আইলপাড়া পাঠানটুলি চৌরাস্তার মোড়ে এ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং ও কিশোরগ্যাং নির্মূলের উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইলপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী ইসমাইল মাদবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর সিদ্দিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, সমাজ সেবক হাজী আব্দুল হক, মো: মাহাতাব, মোঃ শাহজাহান মোড়ল, সম্মিলিত নাট্য কর্মী জোটের সভাপতি মোঃ শাহজাহান, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মিয়া, সাংবাদিক নাফিজ আশরাফ, যুবলীগ নেতা মোঃ এমদাদ হোসেন, মোঃ শহিদুল্লাহ, মোঃ সাইদুল, মোঃ মোখলেখ, আব্দুল আলী ফকির স্মৃতি সংসদ প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা সাচ্, ছাত্রলীগ নেতা মোঃ রাজিব সরকার, মোঃ সজিব সরকার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ