1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

তদন্তে ৫০ বছর লাগার কথাটি ‘আপেক্ষিক অর্থে’ বলেছিলেন আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে ‘ ৫০ বছর লাগা’ নিয়ে তাঁর বক্তব্য ‘ভিন্নভাবে’ উপস্থাপন করা হয়েছে।
আইনমন্ত্রীর ভাষ্য- গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি আসলে সাগর-রুনি হত্যা মামলার প্রকৃত অপরাধী  ধরা না পড়া পর্যন্ত তদন্ত চলবে’ বোঝাতে চেয়েছিলেন। আর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে ধরতে প্রয়োজনে ৫০ বছর লাগার কথাটি তিনি ‘আপেক্ষিক অর্থে’ বলেছিলেন।
আজ শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা আখাউড়ায় সাংবাদিকদের
প্রশ্নের জবাবে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় আখাউড়া উপাজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক হাস্যরস করে সাংবাদিকদের বলেন, ‘আমার দুঃখ হয় এই কারণে যে, আপনাদের জন্য ভালো কথা বললেও সেটাকে আপনারা অন্যভাবে নেন। আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে, তাদেরকে ধরতে সবরকম চেষ্টা করেও যদি সময় লাগে এবং আমি অপেক্ষিকভাবে বলেছি যে, ৫০ বছরও যদি লাগে- কিন্তু যারা এই অপরাধ করেছে, এই খুনটা করেছে, তাদেরকে ধরার জন্য যত সময়ই লাগুক, তাদেরকে আমরা ধরব। এই কথা দিয়ে আপনারা মনে করেছেন  যে ৫০ বছর লাগবে।’
এরকম বিলম্বে অন্য কোন মামলার তদন্তের নজির আছে কিনা- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, পৃথিবীতে এরকম অনেক মামলা আছে।
তিনি জানান, ৪২ বছর পরে যুক্তরাজ্য একটি খুনের মামলার আসামীদেরকে ধরতে পেরেছে। যুক্তরাষ্ট্র কিছু দিন আগে- ২৪ বছর পরে একটি খুনের মামলার রহস্য উদঘাটন করেছে।
এর আগে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে
আইনমন্ত্রী  আনিসুল হক সোয়া  দশটায় আখাউড়া ট্রেন ষ্টেশনে পৌঁছেন। এসময় দলীয়  নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। তিনি দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় গেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park