1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১র একটি অভিযানিক দল।  বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি সনদ বড়ুয়া।তিনি জানান  মামলার ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী আল আমিন কে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, প্রাথমিক তদন্তে জানা যায়, আল আমিন (৩৫) ইলেকট্রিক মিস্ত্রী হিসেবে কাজ করার পাশাপাশি অটোরিকশা চালাত। ভিকটিম আসামী আল আমিনের অটোরিক্সা দিয়ে বাজারে আসা-যাওয়া করত এবং তার মাধ্যমে বাসার ইলেকট্রনিকের মেরামতের কাজও করাত। তারই প্রেক্ষিতে গত ২৭ জানুয়ারি ভিকটিমের বাসার ফ্রিজের ইলেকট্রিক লাইনের সমস্যা হলে আসামীকে দিয়ে বাসার ফ্রিজের ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত করানো হয়। কাজের মজুরি ৩শ টাকা হলেও আসামী ভিকটিমের কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে যায়।বাকি টাকা ফেরত চাইতে ভিকটিম গত ২৭শে জানুয়ারী সকালে আল আমিনের বাড়ীতে গেলে সে ভিকটিমকে জোরপূর্বক তার রুমে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এরই প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামী আল আমিন সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের দরগাবাড়ির মৃত সোলেমানের ছেলে। মামলার পর র‍্যাব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত হয়ে সোনারগাঁ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে আসামিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park