1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর রুহুল আমিনের ভাইসহ ২জন আটক, ইয়াবা উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলরের বড় ভাই ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশের দাবি এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবু বক্কর সিদ্দিক। আটককৃতরা হলো- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বড় ভাই খোকন মোল্লা (৫৫) ও তার সহযোগী রিপন (৩৫)। এই বিষেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ কমিশনার রুহুল আমিন মোল্লার বড় ভাই খোকন মোল্লা ও তার সহযোগী রিপনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া খোকন মোল্লা নাসিক কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বড় ভাই বলে তিনি উল্লেখ করেন। সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবু বক্কর সিদ্দিক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের ইতোমধ্যে আমরা আদালতে প্রেরণ করেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park