1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা দায়ের

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

সিদ্ধিরগঞ্জে মিলন নামের যুবককে পিটিয়ে হত্যার ঘটনার ১দিন পর মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নিহত যুবকের মা শহীতুন নেছা অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক।
ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় জনতার পিটুনিতে মিলনের মৃত্যু হয়েছে। নিহত মিলনের বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাস দমন আইনসহ চুরির অভিযোগে চারটি মামলা রয়েছে। সোমবার তার মা হত্যার ঘটনায় হত্যা মামলা করেন। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২২ জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকায় গণপিটুনিতে ৩৬ বছর বয়সী মো. মিলন নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে গত রোববার রাতে দুইজনকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশে সোপর্দ করে তাদের দু’জনকে। এই ঘটনার প্রেক্ষিতে দুপুরে লোকজন নিয়ে এলাকায় আসে মিলন। তখন মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে এলাকাবাসী সেখানে জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। পরে মিলনকে ধরে পিটুনি দেয় আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park