1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

২৮ বছর পর আবারও ভারতে মিস ওয়ার্ল্ড

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

নারীদের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’। চলতি বছর এই প্রতিযোগিতার ৭১তম আসর বসবে ভারতে। ২৮ বছর পর ভারত আবারও আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজক দেশ হয়েছে।হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অফিসিয়াল মিস ওয়ার্ল্ড পেজ এক্স হ্যান্ডেলে শুক্রবার (১৯ জানুয়ারি) এক পোস্টে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘মিস ওয়ার্ল্ডের চেয়ারম্যান জুলিয়া মোরলে সিবিই জানিয়েছেন, এবারের মিস ওয়ার্ল্ডের আয়োজক দেশ হচ্ছে ভারত। সৌন্দর্য, ডাইভারসিটি এবং নারী স্বাধীনতার উদযাপনের অপেক্ষায় আমরা। একটা দুর্দান্ত সফরের জন্য তৈরি হয়ে যান।’প্রসঙ্গত শেষবার ১৯৯৬ সালে বেঙ্গালুরুতে আয়োজিত হয়েছিল মিস ওয়ার্ল্ডের অনুষ্ঠান। তারপর আর ভারতে এই বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হয়নি। ১৯৬৬ সালেপ্রথমবারের জন্য কোনো ভারতীয় এই খেতাব অর্জন করেন। আর তিনি হলেন রেইতা ফারিয়া পোয়েল। তারপর ১৯৯৪ সালে ঐশ্বরিয়া রায় বচ্চন মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেন। তারপর ১৯৯৭ সালে ডায়না হেডেন এই খেতাব পান।১৯৯৯ সালে যুক্তা মুখে বিশ্ব সুন্দরীর মুকুট পরেন। তার পরের বছরেই ২০০০ সালে এই খেতাব অর্জন করেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এরপর লম্বা সময়ের বিরতির পর ২০১৭ সালে এই খেতাব পান মানুষী চিল্লার।৭০তম অর্থাৎ শেষ মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন পোল্যান্ডের কারোলিনা বিয়েলস্কা। এবারের এই মিস ওয়ার্ল্ডের আসর ফেব্রুয়ারি ১৮ থেকে ৯ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। নয়া দিল্লিতে হবে এই ইভেন্ট। ২০ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park