নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, নির্বাচনের সুন্দর পরিবেশ রয়েছে। আমরা আমাদের দলের সকলের ঐক্যমতের ভিত্তিতে মহসীন-রনি প্যানেল মনোনয়ন দিয়েছি। আজ (১৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থী আইনজীবী সমিতির প্রার্থীদের মনোনয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, কিছুক্ষণ আগে আমাদের বন্ধুরা নির্বাচন বর্জন করল। তারা বলে নির্বাচনের পরিবেশ ভাল না। আমরা তাদের নির্বাচনে আসার আহ্বান জানাই। পরিবেশ না থাকলে মনোনয়ন প্রত্যাহার করবেন।
তিনি আরও বলেন, আপনারা লন্ডনের প্রেসক্রিপশনে চলেন। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তারা নির্বাচন বর্জন করে গেছেন। আমরা বলতে চাই আসুন, খেলায় অংশগ্রহণ করুন খেলি আমরাও। নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে আপনারা নির্বাচনে আসুন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ