দ্রুত ন্যায়বিচার প্রদান করে জনগণের হয়রানি ও দুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
আনিসুল হক টানা তৃতীয়বার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নারী ডেপুটি এটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী এটর্নি জেনারেল (এএজি) আজ সচিবালয়ে শুভেচ্ছা জানাতে এলে তাঁদের উদ্দেশ্যে দেয়া এক সংক্ষিপ্ত বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। এসময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ