গত ২০ ডিসেম্বর পশ্চিম পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে মো. নাজমুল মৃধাকে আটক করে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। নাজমুল মির্জাগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আইনজীবীর মাধ্যমে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বাবার জানাজায় অংশ নিতে গত ১৩ জানুয়ারি দুপুরে তাঁকে প্যারোলে মুক্তি দেন আদালত। জানাজার সময় হাতকড়া খুলে দিলেও ডাণ্ডাবেড়ি পরিয়ে রাখে পুলিশ। জানাজা শেষে তাঁকে আবার পটুয়াখালী জেলা কারাগারে পাঠায় পুলিশ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ