1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

না.গঞ্জে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সংশোধিত সময় সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ জেলার সকল বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময় সীমা পরিবার্তন করা হয়েছে। নতুন সময় সীমা অনুযায়ী ২০২৩ সালের লাইসেন্স নবায়নের জন্য ১৫ জানুয়ারি হতে ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ নবায়ন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬’ এর ৩১(ক) অনুচ্ছেদে বর্ণিত লাইসেন্স নবায়নের সময় সীমা শুধুমাত্র ২০২৩ সালের লাইসেন্স নবায়নের জন্য ৩১ ডিসেম্বর ২০২৩ এর পরিবর্তে ১৫ জানুয়ারি ২০২৪ হতে ২৮ ফেব্রæয়ারি ২০২৪ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ নবায়ন করা হবে। বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণকে অস্ত্রের ধরণ অনুযায়ী নবায়ন ফি, ভ্যাট ও উৎসে কর সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক নির্ধারিত স্থান ও তারিখে যথাসময়ে আগ্নেয়াস্ত্র ও লাইসেন্সসহ উপস্থিত হয়ে স্ব স্ব আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করার জন্য অনুরোধ করা হলো।
জেলা প্রশাসকের কার্যালয়ের ২য় তলায় অবস্থিত জেএম শাখায় সিনিয়র সহকারী কমিশনার (আগ্নেয়াস্ত্র শাখা) আরাফাত মোহাম্মদ নোমান এর নিকট এসব অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করা না হলে প্রচলিত নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএএমএস) বাস্তবায়নের লক্ষে আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণ মূল লাইসেন্সের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ০১ কপি ছবি, লাইসেন্সধারীর স্বাক্ষর, মোবাইল নম্বর জমা দিতে হবে। ডিএএমএস এন্ট্রি ছাড়া নবায়ন করা হবে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park