1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

র‌্যাবের হাতে মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ পলাতক আসামী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪

র‌্যাব-১১, র‌্যাব-১২ এবং র‌্যাব-৯ দুইটি পৃথক যৌথ অভিযানে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। আসামীরা অটোরিক্সা চালক ইকতার হত্যা মামলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত।
রবিবার (১৪ জানুয়ারি) র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব আরও জানায়, বগুড়া জেলার শিবগঞ্জ থানার মহাস্থান এলাকা হতে সুমনকে (৩০) এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভা এলাকা হতে রুবেল (৩৩)কে আটক করা হয়। এদিকে গত বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বিকালে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান, আসামিদেরকে মৃত্যুদন্ড এবং ২০ হাজার টাকা অর্থ জরিমানা প্রদান করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০১৩ সালের ২৪ এপ্রিল রাত ৮ টায় ছিনতাইকারী চক্রের সদস্য সুমন, রুবেল, জাহাঙ্গীর এবং ইমরান ইকতার হোসেনের সিএনজি গাড়িতে যাত্রীবেশে উঠে সিএনজি গাড়ীটি নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় যায়। ছিনতাইকারীরা ভিকটিম ইকতার হোসেনকে হিমালয় মৎস্য প্রজেক্টের মধ্যে নিয়ে কিল, ঘুষি মেরে ও পানিতে চুবিয়ে হত্যা করে কচুরীপানার মধ্যে লাশ গুম করে তার সিএনজি গাড়ীটি ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন জাহাঙ্গীর এবং ইমরানকে আটক করে গণধোলাই দিয়ে দাউদকান্দি থানায় সোপর্দ করেন। নিহত সিএনজি চালক ইকতার হোসেন (৩২) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের আব্দুর রহমান বাবুর্চির ছেলে।
এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ আক্তার হোসেন বাদী হয়ে উক্ত আসামিদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত, বিচার শেষে সুমন, রুবেল, জাহাঙ্গীর এবং ইমরানদেরকে মৃত্যুদন্ড এবং ২০ হাজার টাকা অর্থ জরিমানা প্রদান করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park