1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

জনগণ ভোট দিতে ভুলে গেছে কিন্তু আমায় ঠিকই জয়যুক্ত করবে: মুকুল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বন্দর উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুল বলেছেন, ইলেকশন কমিশনার যেভাবে নির্বাচনী প্রচারণা করার নির্দেশনা দিয়েছেন, শতভাগ সেভাবেই প্রচার-প্রচারণা করবো। সঠিকভাবে নির্বাচন যাতে হয় এটা জনগণের দাবি। জনগণ ভোট দিতে ভুলে গেছে। এ উপজেলা নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। আমার বিশ্বাস জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) নতুন কোর্ট এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে বন্দর উপজেলা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে চিংড়ী প্রতীক লাভ করেন আতাউর রহমান মুকুল। এসময় প্রার্থীদের নির্বাচনী প্রচারণার বিধিমালা মেনে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোঃ ইস্তাফিজুল হক আকন্দ।

প্রতীক বরাদ্দ পেয়ে মুকুল বলেন, আমি মুক্তিযোদ্ধাদের জন্য যা করেছি বন্দরবাসীকে জিজ্ঞাস করেন। আমি মুক্তিযোদ্ধাদের কি সম্মান করি তা সকলেই জানেন। বন্দরের কোন মানুষ এমন করে নাই। যারা আমাকে নিয়ে নানা মন্তব্য করছে তারা ফালতু কথা বলেন। তাদের কথার কোন ভিত্তি নেই। নির্বাচন নিয়ে আমার কোন চাপ নেই। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলে ইনশাল্লাহ জয়লাভ করবো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park